দেশজুড়ে

ক্রেতা সংকটে ধুঁকছে আবাসন খাত

হোসেন মাঝি অক্টোবর ১৫, ২০২৬ 0
ক্রেতা সংকটে ধুঁকছে আবাসন খাত
আবাসন

 

ব্যাংক ঋণের উচ্চ সুদহার ও নির্মাণসামগ্রীর চড়া মূল্যের কারণে বেড়েছে আবাসন খাতের নির্মাণব্যয়। অন্যদিকে মূল্যস্ফীতির কবলে পড়ে কমেছে মানুষের ক্রয় ক্ষমতা। এই দুইয়ের প্রভাবে বর্তমানে ক্রেতা সংকটে ধুঁকছে বিপুল সম্ভাবনার আবাসন খাত। এমন পরিস্থিতিতে ফ্ল্যাটের বেচাকেনা প্রায় ৬৫ শতাংশ কমে গেছে। ফ্ল্যাট ও প্লটের চাহিদা কমার পাশাপাশি উচ্চ নিবন্ধন ব্যয় এবং করের বোঝায় অনেক প্রকল্প অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে।

খাতসংশ্লিষ্টরা বলছেন, গত কয়েক বছর ধরেই আবাসন খাত খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারের নীতিসহায়তা জরুরি। তাদের মতে, ক্রেতাদের ক্রয়ক্ষমতা বাড়ানো, ডেভেলপারদের সিঙ্গেল ডিজিট সুদে ঋণ দেওয়া এবং নিবন্ধন ব্যয় কমানোর মাধ্যমে বাজারে ক্রেতার চাহিদা ফেরানো সম্ভব। এতে শুধু আবাসন খাতেই নয়, বরং এর সঙ্গে যুক্ত রড, সিমেন্ট, গ্লাস ও সিরামিকসহ ২৬৯টি সহায়ক শিল্পের কার্যক্রমেও গতি আসবে। একই সঙ্গে দেশের ৫০ লাখ মানুষের কর্মসংস্থান নিরাপদ হবে।


রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) দেওয়া তথ্যমতে, মোট দেশজ উৎপাদনে (জিডিপি) আবাসন খাতের অবদান আট শতাংশের বেশি। সংযোগ শিল্পসহ এই খাতের সামগ্রিক অবদান প্রায় ১৬ শতাংশ


২০২৫ সালে বাজারভিত্তিক একটি প্রতিবেদনে দেখা গেছে, বাংলাদেশের রিয়েল এস্টেট শিল্পের আকার ১২ বিলিয়ন ডলারের বেশি। বর্তমানে আবাসন নির্মাণ, ডেভেলপমেন্ট, প্রকৌশল, স্থাপত্য, ইন্টেরিয়র, নির্মাণশ্রমিকসহ প্রায় ৫০ লাখ মানুষের কর্মসংস্থান এই খাতে।

রিহ্যাবের ২০২৫ সালের এক গবেষণার তথ্য অনুযায়ী, অগ্রিম আয়কর (এআইটি), স্ট্যাম্প ডিউটি, নিবন্ধন ফি, গেইন ট্যাক্স ও অন্যান্য ফি বাবদ কেবল আবাসন খাত থেকেই সরকারের রাজস্ব আদায় হয় ২৬ হাজার ৭০০ কোটি টাকা। এর পাশাপাশি নির্মাণসংশ্লিষ্ট শিল্পগুলো থেকে রাষ্ট্র বছরে সরাসরি প্রায় ৬০ হাজার কোটি টাকা পেয়ে থাকে।

রিহ্যাবের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে প্রায় ৩,০০০ রিয়েল এস্টেট প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে সংগঠনটির সদস্য প্রায় ৯২৫টি। প্রতি বছর প্রায় এক লাখ নতুন অ্যাপার্টমেন্টের প্রয়োজন হলেও ডেভেলপাররা বর্তমানে মাত্র ১৫ থেকে ১৬ শতাংশের মতো সরবরাহ করতে পারছেন। অর্থাৎ, আবাসনের বিপুল চাহিদার বিপরীতে সরবরাহ অনেক কম।

এ ছাড়া দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর বাংলাদেশের ক্রয় সমক্ষমতা সূচক (পিএমআই)। গত বৃহস্পতিবার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ঢাকা এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের যৌথভাবে প্রকাশিত বাংলাদেশের পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) অনুযায়ী, চলতি বছরের আট মাসের পাঁচটিতেই নির্মাণ খাতের স্বাভাবিক মান সংকোচন দেখা গেছে। এমনকি সর্বশেষ সেপ্টেম্বরেও এই খাতের পিএমআই তিন দশমিক আট পয়েন্ট কমে ৪৮ দশমিক পাঁচে নেমে গেছে।

উদ্যোক্তাদের মতে, আবাসন খাতে বর্তমান ক্রেতা সংকটের সূত্রপাত করোনার সময় থেকেই। মহামারির পর পুনরুদ্ধার প্রক্রিয়া শেষ হওয়ার আগেই নতুন করে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়। কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের শাসনামলের শেষ দিকে অস্থিরতার মধ্যে স্থানীয় বেচাকেনা আরো কমে যায়। পরে অন্তর্বর্তী সরকারের সময়ও অনিশ্চয়তার কারণে মানুষ ফ্ল্যাট, প্লট বা সম্পত্তি কেনার ক্ষেত্রে স্বস্তিতে ছিল না।


সব মিলিয়ে দীর্ঘ সময় ধরে আবাসন বাজারে ক্রেতার চাহিদা তৈরি হয়নি। এর সঙ্গে যুক্ত হয়েছে মূল্যস্ফীতি ও উচ্চ সুদহার। আগে যারা ফ্ল্যাট বা জমি কিনতেন, তাদের তুলনামূলক কম সুদে ব্যাংকঋণ পাওয়ার সুযোগ ছিল। এখন সেই সুবিধা কমে যাওয়ায় মধ্যবিত্ত ও উচ্চ-মধ্যবিত্ত শ্রেণির মানুষের ক্রয়ক্ষমতার ওপর চাপ তৈরি হয়েছে। ফলে ফ্ল্যাট কেনার মতো দীর্ঘমেয়াদি বিনিয়োগের সিদ্ধান্ত থেকে অনেকেই সরে আসছেন।

খাতসংশ্লিষ্টরা জানান, ক্রেতার সক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি নির্মাণ ব্যয়ও বেড়েছে। জ্বালানি তেলের দাম দফায় দফায় বৃদ্ধির পর রড ও সিমেন্টসহ নির্মাণসামগ্রীর দামও প্রায় ৩১ শতাংশ বেড়েছে। পরে কর বাড়ানোর ফলে নির্মাণ ব্যয় আরো ১২ শতাংশ বেড়েছে। সব মিলিয়ে নির্মাণ ব্যয় প্রায় ৪৩ শতাংশ বেড়েছে। এমন পরিস্থিতিতে চুক্তির বাইরে গিয়ে ফ্ল্যাটের দাম বাড়ানোর সুযোগ না থাকায় ডেভেলপারদের ওপর বাড়তি ব্যয়ের চাপ তৈরি হয়েছে।

তারা বলেন, এমন পরিস্থিতিতে ছোট ছোট অনেক কোম্পানির প্রকল্প অর্ধসমাপ্ত পড়ে আছে। কারণ, প্রকল্প শেষ করতে গেলে যে ব্যয় হবে, সেই ব্যয় ফ্ল্যাট বিক্রির টাকা থেকে উঠবে নাÑ এমন আশঙ্কায় অনেকে কাজ এগিয়ে নিতে পারছেন না। এ কারণে, আবাসন খাতে নতুন বিনিয়োগ ও নির্মাণ দুটোই বাধাগ্রস্ত হচ্ছে।


আবাসন খাতে মন্দার সরাসরি প্রভাব পড়েছে ইস্পাত শিল্পেও। এ বিষয়ে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও শাহরিয়ার স্টিল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাসুদুল আলম (মাসুদ) আমার দেশকে বলেন, শিল্প খাত এমনিতেই দুর্বল অবস্থায় আছে। এর মধ্যে নতুন ট্যাক্স কাঠামো পরিস্থিতিকে আরো কঠিন করে তুলেছে।

তিনি বলেন, আগের অবস্থার তুলনায় আমাদের উৎপাদন প্রায় ৬০ শতাংশ কমে গেছে। এতে চাহিদা ৩০ শতাংশে নেমে এসেছিল। সিজনাল কারণে (বাজেটের পরে) ডিমান্ড কিছুটা বেড়েছে, তবে সেটাকে ১০ শতাংশও বলা যাবে না। কারণ অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। ফলে যেগুলো চালু আছে, সেগুলোর ক্ষেত্রেও চাহিদা এখনো আগের জায়গাতেই আছে— প্রায় ৩০ শতাংশের মধ্যে।

নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমএ) একজন নেতা সংশ্লিষ্ট খাতের পরিস্থিতি নিয়ে আমার দেশকে বলেন, আগস্ট পর্যন্ত গত আট মাসে আগের বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ প্রবৃদ্ধি হওয়ার কথা থাকলেও হয়েছে মাত্র এক দশমিক ২০ শতাংশ। এর কারণÑ চাহিদা কম, ইমপোর্ট বেজড শিল্প হওয়ায় আমদানি করা কাঁচামালের দাম হঠাৎ করে বেড়ে গেছে, ডলার রেটও হাই। আগে যেখানে ডলার ৮৪ থেকে ৮৬ টাকায় পাওয়া যেত, এখন তা ১২০ থেকে ১২৩ টাকায় উঠে গেছে। এ ছাড়া রয়েছে অগ্রিম আয়কর (এআইটি)। বাজেটে আমাদের প্রত্যাশা থাকলেও কোনো ট্যাক্স মওকুফ হয়নি।

বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মোনালিসা সিরামিকস (বিডি) লিমিটেডের পরিচালক মামুনুর রশিদ বলেন, মফস্বল থেকে যেভাবে মানুষ শহরের দিকে আসছে, সেই অনুযায়ী সিরামিকস শিল্পে ১০ থেকে ১৫ শতাংশ প্রবৃদ্ধি হওয়ার কথা। কিন্তু সেটা হয়নি। একসময় যারা ফ্ল্যাট কিনত বা জমি কিনত, তাদের খুব সস্তায়, কম ইন্টারেস্টে লোন দেওয়া হতো। এগুলো এখন বন্ধ। এর সঙ্গে মূল্যস্ফীতি আরেকটা বোঝা।


তিনি বলেন, প্রাইভেট সেক্টরে যারা মিডল ক্লাস বা আপার-মিডল ক্লাস, তারা এই ফ্ল্যাটগুলো কেনে। কিন্তু এখন ব্যবসায়িক মন্দার কারণে তাদের ওইভাবে পারচেসিং পাওয়ারও বাড়েনি। ফলে রিয়েল এস্টেট সেক্টরেও ধস নেমেছে। রিয়েল এস্টেট সেক্টরের সঙ্গে যারা রিলেটেড— সিমেন্ট, টাইলস— সবকিছু মিলিয়ে মার্কেটের ডিমান্ড ২৫ থেকে ৩০ শতাংশ কমে গেছে।

আবাসন খাত ও সংযোগ শিল্পের উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জমির উচ্চব্যয়, অর্থায়ন সংকট ও নীতিগত জটিলতার কারণে এই খাতের সম্প্রসারণ বাধাগ্রস্ত হচ্ছে। তাদের মতে, বর্তমান সংকটে একটি গুরুত্বপূর্ণ দিক হলো— বিক্রি কমলেও ফ্ল্যাটের দাম কমেনি। কারণ, নির্মাণসামগ্রী, জমি, শ্রম, অর্থায়ন ও কর-নিবন্ধন ব্যয় এখনো বেশি। ফলে ডেভেলপারদের খরচ কমেনি। বরং ক্রেতার ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় বিক্রি কমেছে। উদ্যোক্তাদের দাবি, আবাসন খাতের ভবিষ্যৎ সম্ভাবনা অত্যন্ত বড়। কারণ বাংলাদেশে নগরায়ণ বাড়ছে, নতুন মধ্যবিত্ত শ্রেণি তৈরি হচ্ছে এবং প্রতি বছর বিপুলসংখ্যক মানুষের জন্য নতুন আবাসনের প্রয়োজন হচ্ছে। সে কারণে, বর্তমান সংকট মূলত চাহিদার অভাব নয়; বরং মানুষের ক্রয়ক্ষমতা ও আবাসনের দামের মধ্যে বড় ব্যবধানের কারণেই এ সংকট তৈরি হয়েছে।

আবাসন ব্যবসায়ীদের দাবি, প্লট-ফ্ল্যাটের যেটুকু বেচাকেনা হচ্ছে সেখানে আবার ক্রেতাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে নিবন্ধন ব্যয়। এলাকাভেদে নিবন্ধন খরচ ১১ থেকে ১৬ শতাংশ পর্যন্ত। এর সঙ্গে টেবিলের নিচ দিয়ে চালান করা খরচ যুক্ত হলে প্রকৃত ব্যয় ২০ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।

তাদের মতে, এ ধরনের উচ্চ নিবন্ধন ব্যয় ক্রেতাদের বৈধভাবে সম্পত্তি নিবন্ধনে নিরুৎসাহিত করছে। এর প্রভাব সরকারের রাজস্বেও পড়ছে বলে মনে করছেন তারা। কারণ, উচ্চ নিবন্ধন ব্যয়ের কারণে অনেক ক্রেতা ফ্ল্যাট নিবন্ধন করছেন না। কেউ আবার পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে সম্পত্তি রাখছেন, কেউ নিবন্ধন না করেই চুক্তির ভিত্তিতে বসবাস করছেন। ফলে উচ্চ করহার থাকা সত্ত্বেও সরকার প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না।

এছাড়া সরকারের বিশদ অঞ্চল পরিকল্পনার (ড্যাপ) ফ্লোর এরিয়া অনুপাত (ফার) ও ভবনের উচ্চতা/আয়তনসংক্রান্ত বিধিনিষেধ নিয়ে ডেভেলপার ও জমির মালিকদের বড় ধরনের উদ্বেগ রয়েছে। নতুন ড্যাপের কারণে অনেক এলাকায় ভবনের নির্মাণযোগ্য আয়তন কমে গেছে। ফলে জমির মালিকরা আগের মতো ডেভেলপারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী হচ্ছেন না এবং নতুন প্রকল্পও অনেক ক্ষেত্রে আটকে যাচ্ছে।

আবাসনের সার্বিক পরিস্থিতি নিয়ে রিহ্যাবের সভাপতি ড. আলী আফজাল আমার দেশকে বলেন, এই খাতের বেচাকেনা এখন প্রায় ৬৫ শতাংশ কমে গেছে। আবাসন খাতের মূল দাবি ছিল— নিবন্ধন ব্যয়, কর ও ভ্যাটের চাপ কমানো, গৃহঋণের সুদহার হ্রাস এবং মধ্যবিত্তের জন্য বিশেষ আবাসন অর্থায়নের ব্যবস্থা করা। আমাদের প্রত্যাশা ছিল বাজেট আবাসন খাতকে রাজস্বের উৎস হিসেবে নয়, বরং অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও বিনিয়োগের চালিকাশক্তি হিসেবে বিবেচনা করবে। কিন্তু বাজেটে জমির মালিকদের ফ্ল্যাটের ওপরেও ১৫ শতাংশ কর বসানো হয়েছে। আমাদের দেশে রেজিস্ট্রেশন খরচ অস্বাভাবিক বেশি, এত বেশি ট্যাক্স সাউথ এশিয়ার কোনো দেশেই নেই।

আলী আফজাল বলেন, সরকার যদি এই খাতেই সব ধরনের করারোপ করে, তাহলে এটি টিকবে না। এটা বন্ধ হলে রাষ্ট্রও ক্ষতিগ্রস্ত হবে। কারণ, রাষ্ট্র এই খাত থেকে বছরে সরাসরি প্রায় ৬০ হাজার কোটি টাকা পায়। বিদেশ থেকে আসে ২০ থেকে ২১ শতাংশ অর্থ। জিডিপিতে সাপোর্ট ইন্ডাস্ট্রিসহ আবাসনের অবদান প্রায় ১৬ শতাংশÑ সরকার সেটা পাবে না। খাতটি বন্ধ হলে এখানে প্রায় ৫০ লাখ মানুষ কাজ হারিয়ে রাষ্ট্রের জন্য বোঝা হয়ে উঠবে। একই সঙ্গে ২৬৯টি সাপোর্ট ইন্ডাস্ট্রির প্রধান ক্রেতাও আবাসন খাতের উদ্যোক্তারা। আবাসন বন্ধ হয়ে গেলে এসব সংযোগ শিল্পও চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে।

সরকারের উদ্দেশে পরামর্শ তুলে ধরে আবাসন খাতের এই ব্যবসায়ী বলেন, খাতটির গতি ফেরাতে উদ্যোক্তা বা ব্যবসায়ীদের নীতি সহায়তা দিতে হবে। আবাসনকে একটা গুরুত্বপূর্ণ খাত মনে করার পাশাপাশি ব্যবসায়ীদের সিঙ্গেল ডিজিট ইন্টারেস্টে ঋণ দিতে হবে। অস্বাভাবিক রেজিস্ট্রেশন ব্যয় স্বাভাবিক পর্যায়ে আনতে হবে। নিবন্ধন ব্যয় ১৫ শতাংশের পরিবর্তে পাঁচ শতাংশে নামিয়ে আনা হলে নিবন্ধনের সংখ্যা বাড়বে। এতে রাজস্ব আয় বাড়বে। এভাবে করহার কমিয়ে লেনদেন ও নিবন্ধনের পরিমাণ বাড়ানো গেলে রাষ্ট্রের রাজস্ব এবং আবাসন বাজার— দুই দিকেই ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সম্ভাবনার নতুন শ্রমবাজার সার্বিয়া

মোঃ সোহেল রানা বিশেষ প্রতিবেদক বাংলাদেশি কর্মীদের জন্য ইউরোপের শ্রমবাজারে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করতে সার্বিয়ার শ্রমবাজারের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন জনশক্তি রপ্তানি খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। সার্বিয়ায় যেতে আগ্রহী কর্মীদের পাশাপাশি রিক্রুটিং এজেন্সির মালিকদের প্রত্যাশা, সরকার উদ্যোগী হলে দেশটিতে বৈধ কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা বৃদ্ধি এবং কর্মীদের স্বার্থ সুরক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব বলে মনে করেন বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম (বিআরএএফ)। সংশ্লিষ্টদের মতে, সার্বিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য সম্ভাব্য সুযোগগুলো যথাযথভাবে যাচাই করে কাজে লাগাতে সরকারের বিশেষ নজর দেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি। সার্বিয়ায় যেতে আগ্রহী কর্মীদের প্রত্যাশা সার্বিয়ায় কাজ করতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের প্রত্যাশা, দেশটিতে বৈধভাবে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে। তাঁদের মতে, বিদেশে কাজের সুযোগ যেন স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমে পাওয়া যায় এবং চাকরিপ্রত্যাশীরা যেন প্রতারণা, অতিরিক্ত অভিবাসন ব্যয় ও অনিশ্চয়তার শিকার না হন, তা নিশ্চিত করা জরুরি। এ জন্য নিয়োগকর্তার পরিচয়, কাজের ধরন, বেতন, কর্মঘণ্টা, আবাসন, চাকরির চুক্তি এবং ভিসা ও ওয়ার্ক পারমিটের বৈধতা যাচাইয়ের কার্যকর ব্যবস্থা থাকা প্রয়োজন। একই সঙ্গে অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে কর্মীদের সচেতন করাও গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সার্বিয়ার শ্রমবাজার নিয়ে সরকারি পর্যায়ে নিয়মিত তথ্য সংগ্রহ ও মূল্যায়নের মাধ্যমে প্রকৃত কর্মসংস্থানের সুযোগ চিহ্নিত করা হবে। এতে বাংলাদেশের জন্যও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। নিয়োগপ্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করার দাবি রিক্রুটিং এজেন্সির মালিকদের মতে, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোন দেশে কী ধরনের অনুমোদন প্রয়োজন, কী কী নথি জমা দিতে হবে এবং ছাড়পত্র পেতে কতগুলো ধাপ অনুসরণ করতে হবে—এসব বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা থাকা জরুরি। তাঁদের প্রত্যাশা, বিএমইটি ও মন্ত্রণালয়ের মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় যাচাই-বাছাই নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। এতে বৈধ রিক্রুটিং এজেন্সিগুলো পরিকল্পিতভাবে কাজ করতে পারবে এবং বিদেশি নিয়োগকর্তাদের সঙ্গে চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রেও অনিশ্চয়তা কমবে। তবে নিয়োগপ্রক্রিয়া সহজ করার পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানের নিবন্ধন, আর্থিক সক্ষমতা, প্রকৃত ব্যবসায়িক কার্যক্রম এবং কর্মীদের জন্য প্রস্তাবিত চাকরির শর্ত যাচাই নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্টদের মতে, স্বচ্ছতা ও জবাবদিহির সমন্বয়ই পারে বৈধ জনশক্তি রপ্তানিকে আরও গতিশীল করতে। বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠার দাবি সার্বিয়ার শ্রমবাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি বাংলাদেশে একটি সার্বীয় দূতাবাস প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠিত হলে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ, শ্রমবাজারসংক্রান্ত তথ্য সংগ্রহ, কর্মীদের সহায়তা এবং নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। পাশাপাশি ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবা পাওয়ার প্রক্রিয়াও সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সম্ভাব্যতা যাচাই, প্রয়োজনীয় কূটনৈতিক আলোচনা এবং বাস্তব চাহিদা মূল্যায়নের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ সংশ্লিষ্টদের সার্বিয়ার শ্রমবাজারে কর্মসংস্থানের সম্ভাবনা কাজে লাগানো এবং বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য সরকারের সর্বোচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন সংশ্লিষ্টরা। তাঁদের প্রত্যাশা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে সার্বিয়ার শ্রমবাজারের সম্ভাবনা যাচাই, বৈধ নিয়োগপ্রক্রিয়া সহজ করা এবং কর্মীদের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেবেন। একই সঙ্গে সার্বিয়ায় বাংলাদেশের কূটনৈতিক উপস্থিতি জোরদারের সম্ভাবনা মূল্যায়ন এবং দেশটিতে কর্মসংস্থানসংক্রান্ত তথ্য ও সহায়তা পাওয়ার কার্যকর ব্যবস্থা গড়ে তোলার বিষয়েও উদ্যোগ নেওয়া যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে নতুন নতুন দেশে বৈধ কর্মসংস্থানের সুযোগ অনুসন্ধান, বিদেশি নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং কর্মীদের অধিকার সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ গুরুত্বপূর্ণ। সার্বিয়ার ক্ষেত্রেও সম্ভাব্য শ্রমিকের চাহিদা যাচাই, নিয়োগকর্তার সক্ষমতা নিশ্চিতকরণ এবং সরকারি অনুমোদনের সুস্পষ্ট প্রক্রিয়া থাকা প্রয়োজন। সংশ্লিষ্টদের মতে, সরকার, বিএমইটি, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং দায়িত্বশীল রিক্রুটিং এজেন্সিগুলোর সমন্বিত উদ্যোগ থাকলে সার্বিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য বৈধ কর্মসংস্থানের সম্ভাবনা আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে। সার্বিয়ার শ্রমবাজারে কর্মসংস্থানের সম্ভাবনা কাজে লাগানো, নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাই—এই বিষয়গুলোতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা সার্বিয়ায় যেতে আগ্রহী কর্মী ও জনশক্তি রপ্তানি খাতের সংশ্লিষ্টদের। মোঃ সোহেল রানা বিশেষ প্রতিবেদক  

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস হকি ফাইনালে আজ মুখোমুখি

আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের মধ্যে অনুষ্ঠিতব্য ২০২৫ আন্তর্জাতিক হকি বিশ্বকাপ ফাইনাল ম্যাচ ফুটবল প্রেমীদের মতো হকি প্রেমীদের মধ্যেও ব্যাপক উৎসাহ তৈরি করেছে। ইতোমধ্যে টুর্নামেন্টের কঠিন পর্ব অতিক্রম করে দুই দলই নিজেদের সেরাটা দিয়ে ফাইনালে উঠেছে। আগামীকাল অনুষ্ঠিতব্য এই ফাইনাল ম্যাচে উভয় দল নিজেদের সেরা পারফরম্যান্স প্রদর্শনের জন্য প্রস্তুত।   আর্জেন্টিনা দল এই টুর্নামেন্টে অসাধারণ আত্মবিশ্বাস ও দক্ষতার পরিচয় দিয়েছে। অধিনায়ক লুকাস মার্টিনেজ সংবাদমাধ্যমকে বলেন, “আমরা টুর্নামেন্টের শুরু থেকেই কঠোর পরিশ্রম করেছি। দলের সবাই একসঙ্গে কাজ করে ফাইনালে পৌঁছেছি। আমাদের লক্ষ্য স্পষ্ট — বিশ্বকাপ জিততে হবে। প্রতিটি ম্যাচের জন্য আমরা আত্মনিয়ন্ত্রণ ও মনোযোগ বজায় রেখেছি এবং আগামী ম্যাচেও তা বজায় রাখব।” আর্জেন্টিনা দলের ফিজিক্যাল ট্রেনার জানান, দল খেলোয়াড়দের ফিটনেস ও মানসিক প্রস্তুতির জন্য বিশেষ অনুশীলন চালাচ্ছে যাতে ফাইনালে তারা চাপ সামলাতে পারে।   অন্যদিকে নেদারল্যান্ডসের কোচ মাইকেল ডি ইয়ং ফাইনালের আগের প্রস্তুতি নিয়ে আশাবাদ প্রকাশ করেন। তিনি বলেন, “আমাদের দল গত কয়েক মাস ধরে কৌশলগত প্রস্তুতি নিয়েছে। খেলোয়াড়রা মানসিক ও শারীরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত। আমরা চাই এই বিশ্বকাপে নিজেদের ইতিহাস গড়ে একটি শক্তিশালী ছাপ রেখে যেতে।” কোচ আরো বলেন, “আমাদের লক্ষ্য শুধুমাত্র ফাইনালে উঠা নয়, বরং বিশ্বকাপ জয়। আমরা প্রতিপক্ষের দুর্বলতা চিহ্নিত করে নিজেদের পরিকল্পনা সাজাচ্ছি।”   বিশ্বের হকি বিশেষজ্ঞরা বলছেন, এবারের ফাইনাল ম্যাচটি গত দশকের সবচেয়ে উত্তেজনাপূর্ণ এবং ঘনিষ্ঠ প্রতিযোগিতা হতে চলেছে। উভয় দলের কৌশল, বল নিয়ন্ত্রণ ও দ্রুতগতির খেলায় যে মেধা প্রদর্শিত হয়েছে, তা ফুটবলের মতো অন্য কোনো খেলার ক্ষেত্রে বিরল। বিশেষজ্ঞরা মনে করছেন, ফাইনালে দলের মানসিক স্থিতিশীলতা ও চাপ সামলানোর ক্ষমতা বিজয় নির্ধারণে মূল ভূমিকা পালন করবে।   মাঠে উভয় দলের খেলোয়াড়রা দ্রুতগতির পাস, শক্তিশালী ডিফেন্স এবং আক্রমণাত্মক স্ট্র্যাটেজি নিয়ে মাঠ মাতানোর প্রস্তুতি নিচ্ছে। আর্জেন্টিনার স্ট্রাইকারের গতিবেগ এবং নেদারল্যান্ডসের মিডফিল্ডারদের কৌশলগত দক্ষতা ম্যাচে প্রধান আকর্ষণ হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও গোলরক্ষকদের প্রতিটি সেভ এবং প্রতিপক্ষের আক্রমণ রুখে দেওয়াও ম্যাচের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।   বিশ্বজুড়ে লাখো হকি ভক্ত এই ম্যাচের সরাসরি সম্প্রচার দেখার জন্য অপেক্ষায় আছেন। অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে ম্যাচের লাইভ স্ট্রিমিং অনুষ্ঠিত হবে এবং অনেক দেশের টেলিভিশনও সরাসরি সম্প্রচার করবে। হকি প্রেমীরা এই ম্যাচ থেকে দারুণ উত্তেজনা, দক্ষতা এবং খেলা উপভোগ করার আশা করছে।   মাঠের বাইরেও ভক্তদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যান জোন আয়োজন করা হয়েছে, যেখানে খেলোয়াড় ও দর্শকরা একত্রে সময় কাটিয়ে খেলার আনন্দ ভাগাভাগি করবেন। এছাড়াও টুর্নামেন্ট পরিচালনাকারী কর্তৃপক্ষ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে এবং খেলা নির্বিঘ্নে সম্পন্ন হয়।   বিশ্বকাপ ফাইনাল শেষে দুই দলের পারফরম্যান্স বিশ্লেষণ করে আগামী দিনে বিশ্ব হকির নতুন ধারার রূপরেখা নির্ধারণ করা হবে। এই ম্যাচের ফলাফল আগামী দশক ধরে হকির কৌশলগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।   এই প্রতিযোগিতা বিশ্বের সর্বোচ্চ মানের হকি টুর্নামেন্ট হওয়ায় এর প্রতি ভক্তদের আগ্রহ ও উন্মাদনা সত্যিই অবিশ্বাস্য। সবাই আশা করছেন, আগামীকালের ফাইনাল হবে একটি স্মরণীয় খেলা, যেখানে স্পোর্টসম্যানশিপ, দক্ষতা ও উত্তেজনা থাকবে সর্বোচ্চ মাত্রায়।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে পরীক্ষার চাপ ও সামাজিক প্রত্যাশা

দেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলছে ক্রমবর্ধমান পরীক্ষার চাপ এবং পরিবারের পাশাপাশি সমাজের অযৌক্তিক প্রত্যাশা। এ দুটি কারণ মিলেই শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ, বিষণ্নতা এবং আত্মবিশ্বাসের সংকট বেড়ে চলেছে বলে জানিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীরা।   ফলাফলকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বাড়াচ্ছে উদ্বেগ বর্তমান শিক্ষাব্যবস্থায় ভালো ফলাফল করা যেন শিক্ষার্থীর একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। পরিবার, স্কুল এবং সমাজ—সব জায়গা থেকেই উচ্চ ফলাফলের প্রত্যাশা তৈরি করছে মানসিক চাপের একটি অব্যক্ত বলয়। একাদশ শ্রেণির শিক্ষার্থী রাইহান কবির বলেন, “পরীক্ষায় নম্বর কম পেলে মনে হয়, শুধু আমি না, আমার পুরো পরিবার ব্যর্থ হয়ে যাচ্ছে। এটা সহ্য করা খুব কঠিন।” শুধু রাইহান নয়, দেশের নানা প্রান্তের শিক্ষার্থীরা একই অভিজ্ঞতার কথা বলছে।   সামাজিক চাপ ও তুলনার সংস্কৃতি পরিস্থিতি করছে আরও জটিল পরীক্ষার নম্বর নিয়ে প্রতিযোগিতা শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়—এখন তা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া গর্ব বা অপমানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কে কোন কলেজে ভর্তি হলো, কে কতো পেল—এসব তুলনার চাপে পড়াশোনার আনন্দ অনেকটাই হারিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা তাবাসসুম বলেন, “প্রত্যাশা থাকা ভালো, কিন্তু তা যদি অতিরিক্ত হয়ে যায় এবং একজন শিক্ষার্থীর নিজস্ব সক্ষমতা উপেক্ষা করে চাপিয়ে দেওয়া হয়, তাহলে তা আত্মসম্মানবোধ নষ্ট করে দেয়। এ থেকেই জন্ম নেয় আত্মগ্লানি, হতাশা এবং মাঝে মাঝে আত্মহননের চিন্তা।”   জরিপে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, শহরাঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৫ শতাংশ নিয়মিত মানসিক চাপে থাকে। এর মধ্যে ১২ শতাংশ বিষণ্নতায় ভোগে এবং বড় একটি অংশ কোনো রকম চিকিৎসা ছাড়াই দিন পার করে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে একটি বড় অংশ কর্মজীবনে প্রবেশের আগেই মানসিকভাবে ভেঙে পড়বে, যা ব্যক্তিগত ও সামষ্টিক উভয় পর্যায়ে ক্ষতিকর।   সমাধানে প্রয়োজন সমন্বিত উদ্যোগ মনোবিজ্ঞানীরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সেলিং, শিক্ষকদের প্রশিক্ষণ, এবং পরিবারের ইতিবাচক ও সহানুভূতিশীল আচরণ এই সমস্যার নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ শিশু একাডেমির এক গবেষণায় বলা হয়েছে, যেসব স্কুলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত কার্যক্রম হয়, সেখানে তাদের একাডেমিক পারফরম্যান্স ও আত্মবিশ্বাস তুলনামূলকভাবে বেশি দেখা যায়। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাকে কেবল ফলাফলের সীমায় না এনে একটি মানবিক ও ব্যক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা চাপ নয়, ভালোবাসা থেকে শিখবে, এবং গড়ে উঠবে একটি সুস্থ প্রজন্ম।

দেশজুড়ে

View more
শার্শার বাগআঁচড়ায় ডক্টর মশিউর রহমান মহিলা কলেজে নবীন বরন অনুষ্ঠিত।
শার্শার বাগআঁচড়ায় ডক্টর মশিউর রহমান মহিলা কলেজে নবীন বরন অনুষ্ঠিত।

  আঃজলিল স্টাফ রিপোর্টারঃ--  যশোরের শার্শা বাগআঁচড়া ডক্টর মশিউর রহমান মহিলা কলেজে উৎসব মুখর পরিবেশে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত।  বুধবার  (৪ নভেম্বর )কলেজের নিজস্ব হলরুম মিলনায়তনে আয়োজিত পবিত্র কোরআন তেলোয়াত ও গিতাপাঠের মধ্য দিয়ে কলেজ শিক্ষক হুমায়ন কবীর ও কলেজ শিক্ষার্থী সাবিয়া আফরোজ মিতু এবং শান্তা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রায় ১২৫ নবীন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডক্টর মশিউর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মোঃঈমান আলী। তিনি বলেন শিক্ষার্থীদের উচ্চশিক্ষার গুণগত মান বজায় রাখা, নৈতিকতা অনুসরণ ও সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন।শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল হয়ে শিক্ষার প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দেন পাশাপাশি শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও সৃজনশীলতা চর্চার মাধ্যমে ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান। তিনি আরো বলেন ড.মশিউর রহমান মহিলা কলেজেের প্রতিষ্ঠাতা সভাপতি আমেরিকার নাসা বিষ্ণানি ২০১০সালে তিনি নিজস্ব অর্থানে তিন তলা একাডেমি ভবনের কলেজটি প্রতিষ্টিত করেন। পাশাপাশি প্রতিবছর মেয়েদের শিক্ষাবৃত্তি এবং শিক্ষার্থীরদের মাঝে বিনামূল্যে বই বিতরন করে থাকেন, এবং এই কলেজ থেকে মিডিকেলে চান্সপ্রাপ্ত ছাত্রীদের খরজের ব্যায়ভার ও বহন করে  থাকেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীরা নৃত্য, সংগীত, আবৃত্তি ও নাটক পরিবেশন করেন, যা দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি, অনুপ্রেরণামূলক বক্তব্য ও অভিজ্ঞ শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়ের আয়োজন পূর্বক বিষয়ে আলোকপাত করা হয়। এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় পুরো ক্যাম্পাসে। এছাড়াও নবীন বরণ উপলক্ষে আগত নতুন শিক্ষার্থীদের পদচারণায় সকাল থেকেই মুখরিত ছিল পুরো ক্যাম্পাস। নতুন পরিবেশে নতুন মানুষদের সঙ্গে মানিয়ে নিতে বিভাগগুলোতে চলছিল পরিচিতি পর্ব। বিভাগগুলোতে আগত নতুন শিক্ষার্থীদের প্রথমেই ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর শুরু হয় ওরিয়েন্টেশন অনুষ্ঠান। শিক্ষার্থীরা এ অনুষ্ঠানের মাধ্যমে অত্র কলেজের সুযোগ-সুবিধা, অ্যাকাডেমিক কার্যক্রম ও সহপাঠ্যক্রমিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। কলেজের প্রশাসন নবাগত শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে সব ধরনের সহায়তা দেয়ার আশ্বাস দেয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে নতুন শিক্ষার্থীদের শুভ কামনা জানিয়ে মধ্যার্ন ভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি আনুষ্ঠানিক ভাবে সমাপ্তি ঘোষণা করেন। প্রেরক, আঃজলিল  স্টাফ রিপোর্টার

News নভেম্বর ৪, ২০২৬ 0
সিরাজগঞ্জে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

সিরাজগঞ্জে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বদলী বাতিলের দাবী জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছেন সুশীল সমাজ।।

বদলী বাতিলের দাবী জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছেন সুশীল সমাজ।।

নতুন রূপে ফিরছে আজিমপুরের ‘আজব ভবন

নতুন রূপে ফিরছে আজিমপুরের ‘আজব ভবন

ঢাকা-আরিচা মহাসড়কে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত ১০
ঢাকা-আরিচা মহাসড়কে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত ১০

  ন্যূনতম বেতন বৃদ্ধি, কালো তালিকাভুক্তি বন্ধসহ ৩ দফা দাবি আদায়ে ২ ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে বিক্ষুব্ধ পোশাকশ্রমিকেরা পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছেন। এ ঘটনায় সাংবাদিক ও পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টার দিকে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। পরে বেলা ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।   সরেজমিনে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকা ঘুরে জানা যায়, সকালে পদ্মার মোড় এলাকায় বিক্ষুব্ধ পোশাকশ্রমিকেরা জড়ো হয়ে সড়কে অবস্থান নেন। এ সময় পুলিশ ও বিজিবি তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তখন আন্দোলনরত শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের নিবৃত্ত করার চেষ্টা করে। সাড়ে ১০টার দিকে হেমায়েতপুর-সিংগাইর সড়কে আন্দোলনরত শ্রমিকেরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। এর কিছুক্ষণ পর স্টার টেলিভিশনের সাংবাদিক সোহন সিরাজী, ৭১ টিভির সাংবাদিক রায়হান বিন ও ক্যামেরাম্যান উজ্জ্বল হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। পরে শ্রমিক-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ১০ জন আহত হন। এদিকে, আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন। পরে কারখানাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা সড়কে বেরিয়ে আসেন। এরপর পোশাকশ্রমিকেরা বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। বর্তমানে আশুলিয়ার নিশ্চিন্তপুর ও সাভারের হেমায়েতপুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বেলা ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পোশাকশ্রমিকদের ঢাকা-আরিচা মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান নূর জানান, শ্রমিকেরা ৩ দফা দাবি নিয়ে মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।

News নভেম্বর ৪, ২০২৬ 0
মিরপুরে পোশাক শ্রমিক ও পুলিশের সংঘর্ষ: নিরাপত্তার স্বার্থে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন বন্ধ

মিরপুরে পোশাক শ্রমিক ও পুলিশের সংঘর্ষ: নিরাপত্তার স্বার্থে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন বন্ধ

রাঙ্গামাটি সরকারি কলেজে প্লাস্টিক বোতলের বিনিময়ে চারা গাছ বিতরণ, পরিবেশ রক্ষায় বিডি ক্লিনের ব্যতিক্রমী উদ্যোগ

রাঙ্গামাটি সরকারি কলেজে প্লাস্টিক বোতলের বিনিময়ে চারা গাছ বিতরণ, পরিবেশ রক্ষায় বিডি ক্লিনের ব্যতিক্রমী উদ্যোগ

সাভারে শ্রমিকদের বিক্ষোভের কারণে ২৬৪টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

সাভারে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ২৬৪টি কারখানায় ছুটি

খাগড়াছড়িতে চলমান সড়ক অবরোধ ও সংঘর্ষের চিত্র।
খাগড়াছড়িতে চলমান সড়ক অবরোধ ও সশস্ত্র সংঘর্ষ

খাগড়াছড়ি-দিঘিনালা-সাজেক-বাঘাইছড়ি সড়কে চলমান অবরোধ রবিবার দশম দিনে প্রবেশ করেছে।রবিবার দুটি সংগঠন অবরোধ সাময়িকভাবে তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। তবে, একই দিনে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি নতুন করে সড়ক অবরোধের ডাক দিয়েছে।মিতালি চাকমা তার অসুস্থ মাকে ঢাকা নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু গত রাতে অপর একটি গ্রুপের পক্ষ থেকে পাল্টা অবরোধের ঘোষণা দেওয়ায় তার জন্য সমস্যা তৈরি হয়েছে।স্থানীয় কলেজের অধ্যাপক মো. মুনিরসহ অনেকেই এই অবরোধের কারণে দুর্ভোগে পড়েছেন।অবরোধের কারণে স্থানীয় জনগণের মৌলিক প্রয়োজনের কথা বিবেচনা করে রবিবার অবরোধ সাময়িকভাবে lifted করা হয়েছে।অপরদিকে, শনিবার ও রবিবার লংগোলমারা এলাকায় জেএসএস ও ইউপিডিএফের মধ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে, এই গুলিবর্ষণের ফলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।স্থানীয় পুলিশ স্টেশন সূত্রে জানা গেছে, গুলিবর্ষণের কারণে স্থানীয় বাসিন্দারা নিরাপত্তাহীনতার কারণে এলাকা ছেড়ে চলে গেছেন।

Desk Reporter নভেম্বর ২, ২০২৬ 0
শিবগঞ্জে এসআরবির অভিযানে কফ রিলিফ, ফায়ারডিল ও বিদেশি মদ উদ্ধার

শিবগঞ্জে এসআরবির অভিযানে কফ রিলিফ, ফায়ারডিল ও বিদেশি মদ উদ্ধার

আসাদুজ্জামান নূর ছিলেন ফ্যাসিবাদী ব্যবস্থার সাংস্কৃতিক খুঁটি ও চালিকাশক্তি: এনসিপি

আসাদুজ্জামান নূর ছিলেন ফ্যাসিবাদী ব্যবস্থার সাংস্কৃতিক খুঁটি ও চালিকাশক্তি: এনসিপি

ডিজিটাল মিডিয়া ফোরামের (ডিএমএফ) নতুন নেতৃত্ব: সভাপতি দেলোয়ার, সাধারণ সম্পাদক মানিক

ডিজিটাল মিডিয়া ফোরামের (ডিএমএফ) নতুন নেতৃত্ব: সভাপতি দেলোয়ার, সাধারণ সম্পাদক মানিক

0 Comments